বিশেষ প্রতিনিধি
২ ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের ক্ষমতা নিশ্চিত করতে ভোটের মাধ্যমে গণতন্ত্র ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গণতান্ত্রিক দেশে বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতেই থাকে। ভোটের মাধ্যমেই জনগণ তাদের মত প্রকাশের সুযোগ পায়, আর এভাবেই প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।’
তিনি অভিযোগ করেন, ‘গত ১৫ বছরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। কখনো ভুয়া নির্বাচন, কখনো ভোট ডাকাতি কিংবা ভোটারবিহীন নির্বাচন দেখ