বিশেষ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন যে ভারত সরকার দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেবে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতিসংঘের তথ্যানুসন্ধান কমিটির প্রকাশিত রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই দেশে মানবাধিকার লঙ্ঘন, হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এ থেকেই প্রমাণিত হয়েছে যে, তিনি ফ্যাসিস্ট এবং জনগণের ওপর অত্যাচার চালিয়েছেন।’
