২৪ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল যখনই সুযোগ পেয়েছে, বিএনপিকে পেছন থেকে আঘাত করার চেষ্টা করেছে।

সোমবার দুপুরে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটো চালক দলের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জিয়াউর রহমান গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য রাজনৈতিক দল গঠন করেছিলেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়েই জনগণ তাকে সমর্থন করেছিল। অথচ আমরা দেখেছি, বিএনপিকে প্রতিনিয়ত রাজ