সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোকের ছায়া
বিশেষ প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫

বীর মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী তার মৃত্যুর বিষয়টি ন