বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরের মধ্যেই গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক সংস্কৃতির স্বার্থে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার থাকা উচিত। আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং বিশ্বাস করি, আগামী ডিসেম্বরে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় আরও এগিয়ে নেবে।’