বিশেষ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, দেশে অনিশ্চয়তা বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। তিনি বলেছেন, প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা উচিত এবং তার দক্ষতার প্রমাণ দিতে হবে।
