জনগণের সমস্যার সমাধানে রাজনৈতিক ঐক্যের প্রয়োজন: তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
১১ মার্চ ২০২৫

রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করা— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আমরা জনগণকে ঘিরেই রাজনীতি করি। বর্তমানে দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কঠিন পরিস্থিতির সম্মুখীন। তাহলে রাজনীতিবিদরা কেন বাজার ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক সমাধানের বিষয়ে যথাযথ আলোচনা করছেন না?”