বিশেষ প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঘোষণা করেছেন যে, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে ভবিষ্যতে সরকার গঠন করতে চান তারা। তিনি বলেন, একসঙ্গে বসে আলোচনা থেকে শুরু করে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তিনি অভিযোগ করেন, কৃত্রিমভাবে বিভেদ সৃষ্টি করে বিভিন্ন দলকে একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়িতে লিপ্ত করা হচ্ছে, যা ৫ আগস্টের বিজয়কে বিপন্ন করতে পারে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর মালিবাগে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে এ কথা বলেন মির্জা আব্বাস