বিশেষ প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫
দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় আইনি ও স্বাস্থ্য সহায়তা প্রদান এবং তথ্য সংগ্রহের লক্ষ্যে বিএনপি একটি বিশেষ সেল গঠন করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি জানান, “নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল” নামে এই সেলটি গঠিত হয়েছে। এটি কেন্দ্রীয়ভাবে সমন্বয় করবেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়স