আছিয়ার বাবার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
১৮ মার্চ ২০২৫

ধর্ষণের শিকার শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া তার বাবা ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ফেরদৌস, যিনি পেশায় কৃষক ও ভ্যানচালক, মেয়ের নির্মম পরিণতি মেনে নিতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। বিষয়টি নজরে আসার পর তারেক রহমান দ্রুত পদক্ষেপ নিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের