বিশেষ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫
বিএনপি মনে করে, সংবিধান সংস্কার কেবলমাত্র নির্বাচিত সংসদের মাধ্যমেই করা উচিত। প্রশাসনসহ নির্বাচনকেন্দ্রিক সংস্কারের বিষয়ে দলটি নির্বাচনের আগেই প্রয়োজনীয় পরিবর্তন আনার পক্ষে মত দিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের ৩১ দফা সুপারিশের ভিত্তিতে বিএনপি ও তার মিত্ররা অভিন্ন মতামত তুলে ধরার পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে যুগপৎ আন্দোলনের শরিক তিনটি দল কমিশনে তাদের মতামত জমা দিয়েছে, আর আগামী সপ্তাহে বিএনপিসহ বাকি মিত্ররা মতামত দেবে।

গত রোববার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো সংবিধান ও নির্à¦