বিশেষ প্রতিনিধি
২০ মার্চ ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কারের বিষয়ে যেসব বিষয়ে ঐক্যমত হবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। তবে যেসব বিষয়ে ঐক্যমত হবে না, তা ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে বাস্তবায়ন করবে।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আমির খসরু জানান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন