বিশেষ প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের বিকাশ ঘটেছে। তিনি দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে শিল্প খাতগুলোকে সঠিকভাবে চিহ্নিত করেছিলেন, যার ফলস্বরূপ আজকের শক্তিশালী অর্থনীতি গড়ে উঠেছে।
