বিশেষ প্রতিনিধি
২৫ মার্চ, মঙ্গলবার, ২০২৫
গণপূর্ত অধিদপ্তর সার্কেল-৩-এর নথি অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর, ২ জুন জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের ক্রিসেন্ট লেক পার্কে তাঁকে দাফন করা হয়। এরপর থেকেই এটি ‘জিয়া উদ্যান’ নামে পরিচিতি পায়। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসতে থাকেন শ্রদ্ধা জানাতে, আর বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটিকে রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করে।
