বিশেষ প্রতিনিধি
২৭ মার্চ ২০২৫
তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস নির্ধারণ এবং এই সময়ে জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করার প্রস্তাবে একমত হয়নি বিএনপি। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের বিরুদ্ধে দলটি জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র রুটিন দায়িত্ব পালন করবে, অন্য কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে না।
