বিশেষ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনী রোডম্যাপ, রাজনৈতিক সংস্কার ও দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
