বিশেষ প্রতিনিধি
১১ এপ্রিল, শুক্রবার, ২০২৫
আসন্ন নির্বাচনে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি—এমন পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপির এই কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এ অংশ নিয়ে দলের পক্ষ থেকে এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়।