জাতীয় ঐক্যের অভাবে বিদেশি আধিপত্যের শঙ্কা: মির্জা আব্বাস

বিশেষ প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২৫

দেশে জাতীয় ঐক্যের অভাব থাকলে তা ভারতীয় আধিপত্যকে উৎসাহিত করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয়, তাই দলমত নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ হওয়া প্রয়োজন।

বুধবার জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ফোরামের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “৫ আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থানে কৃতিত্ব এককভাবে দাবি করলে জাতির জন্য ক্ষতিকর