ইবিতে আবাসিক সিট নিয়ে বিরোধ: সাংবাদিকের ওপর রাতদুপুরে হামলা

বিশেষ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল সংক্রান্ত বিরোধের জেরে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক ওয়াসিফ আল আবরারের ওপর হামলার ঘটনা ঘটেছে। দ্য ডেইলি ক্যাম্পাসের এই প্রতিনিধি মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের দেশীয় ব্লকের ৪০৫ নম্বর কক্ষে শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ওই কক্ষে অতিথি হিসেবে অবস্থান করছিলেন আবরার।