১৭ বছর সংগ্রাম করেছি, আর আপনারা ফল ভোগ করছেন: মির্জা আব্বাসের ক্ষোভ

বিশেষ প্রতিনিধি
২ মে ২০২৫

গত ১৭ বছরে বিএনপির কার্যক্রম নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা ১৭ বছর ধরে গাছের গোড়ায় পানি দিয়েছি, সেই গাছের ফল আপনারা খেয়েছেন।’

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস আরও বলেন, “বিএনপিকে শুনতে হয় কিছুই করে নাই! অথচ আমাদের হাজারো নেতা-কর্মী জেলে গেছে, এমনকি তারেক à