আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত সরকারের—বিএনপি নয়: ড. মঈন খান
বিশেষ প্রতিনিধি
১০মে, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, সেটা বিএনপির আলোচনার বিষয় নয়। এটি নির্বাচন কমিশন ও সরকারের এখতিয়ার। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।