সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করাতে গেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস

বিশেষ প্রতিনিধি
১৯ মে
২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন। রোববার দুপুরে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস ও ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল।