মানবিক করিডোরের নামে অশান্তি ডেকে আনা যাবে না: শামসুজ্জামান দুদু
বিশেষ প্রিতিনিধি
২৩ মে ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধে জড়ানো কোনো দায়িত্বশীল বা বিচক্ষণ সিদ্ধান্ত হতে পারে না। বরং দেশের স্বার্থ রক্ষা ও একটি গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই হওয়া উচিত সবার অগ্রাধিকার।

বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল রাখাইন রাজ্যে প্রস্তাবিত মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তরের সম্ভাব্য ষড়যন্ত্রের প্রতিবাদ।