লন্ডনে বাংলাদেশের প্রভাবশালী রাজনীতিক পরিবারের সদস্য শায়ানের সম্পত্তি জব্দ
বিশেষ প্রতিনিধি
২৪ মে ২০২৫, শনিবার

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) লন্ডনে বাংলাদেশি শিল্পপতি ও সাবেক রাজনৈতিক উপদেষ্টার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের মালিকানাধীন দুটি সম্পত্তির ওপর ফ্রিজিং অর্ডার জারি করেছে। এর ফলে এই সম্পত্তিগুলো বিক্রি বা হস্তান্তর করা আপাতত নিষিদ্ধ।

বিশ্বখ্যাত অর্থনৈতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস (এফটি)-এর অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে অবস্থিত এই সম্পত্তিগুলো অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল এবং বর্তমানে দুর্নীতি সংক্রান্ত তদন্তের আওতায় রয়েছে।