বিশেষ প্রতিনিধি
২৬ মে ২০২৫
ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ঘনিষ্ঠ উপদেষ্টা ও মন্ত্রী সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলকসহ মোট ৭ জনকে নতুন আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত এই আদেশ দেন। বর্তমানে কারাগারে থাকা এই তিনজনকে আদালতে হাজির করে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ, যার পরিপ্রেক্ষিতে আদালত আদেশ দেন।
