মেট্রোরেলে পাস সংকট: ২.৪ লাখ কার্ডের হদিস নেই, তদন্তও হয়নি

বিশেষ প্রতিনিধি
২৬ মে ২০২৫

মেট্রোরেলে একক যাত্রার জন্য বরাদ্দ ২ লাখ ৪০ হাজার পাস কীভাবে উধাও হলো, তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি কর্তৃপক্ষ। এ নিয়ে তদন্তও হয়নি। ফলে কার্ড সংকটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিষয়টি নিয়ে ঢাকার গণপরিবহন খাতে প্রধান দুই কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর মধ্যে চলছে দায় চাপানোর পালা।

বর্তমানে মেট্রোরেলে স্থায়ী পাস (র‍্যাপিড ও এমআরটি) ও একক পাস ব্যবহৃত হয়। একক পাসের জোগান ন