নয়াপল্টনে তরুণদের ঢল, বিএনপির কর্মসূচিতে উত্তেজনা

বিশেষ প্রতিনিধি
২৮ মে ২০২৫

রাজধানীর নয়াপল্টনে আজ অনুষ্ঠিত হচ্ছে বিএনপির তিন অঙ্গসংগঠনের আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ অঞ্চল থেকে লাখো তরুণের অংশগ্রহণের প্রত্যাশা করছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

দুপুরে শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আয়োজকরা জানান, মে মাসজুড়ে তারà