বিশেষ প্রতিনিধি
২৮ মে ২০২৫
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রোডম্যাপ না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হতাশার কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২৪ মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়। তবে এরপরও সরকারের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে, তাতে নির্বাচন