“জিয়াউর রহমান শুধু রাষ্ট্রনায়ক নন, আমার জীবনের শিক্ষাগুরুও ছিলেন” — তারেক রহমান

বিশেষ প্রতিনিধি
৩০ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
৩০ মে তারিখটি বাংলাদেশের ইতিহাসে যেমন শোকাবহ, তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের জন্য এক গভীর বেদনার দিন। এদিনটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্মৃতিচারণ করেছেন তাঁর পিতা জিয়াউর রহমানকে নিয়ে, যিনি তাঁর মতে শুধু একজন রাষ্ট্রনায়ক নন, ছিলেন একজন আদর্শ শিক্ষক, অনুপ্রেরণার উৎস এবং জীবনঘনিষ্ঠ নৈতিকতার প্রতীক।