ডিসেম্বরে ভোট না হলে গণতন্ত্র শেষ হয়ে যাবে: মির্জা আব্বাসের হুঁশিয়ারি
বিশেষ প্রতিনিধি
৩১ মে ২০২৫

জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই না হলে দেশে আর কখনও নির্বাচন হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “ভোট পেছানোর চেষ্টা চললে বাংলাদেশ পদানত হবে বিদেশি প্রভুদের কাছে।”

শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “ডিসেম্বরেই