সংস্কারের নামে ঢাকঢোল, কাজের কাজ কিছুই নেই”: সালাহউদ্দিন আহমদ

বিশেষ প্রতিনিধি
৩১ মে ২০২৫

আসন্ন ২ জুন প্রধান উপদেষ্টার উদ্যোগে দ্বিতীয় দফায় ‘জাতীয় ঐকমত্য আলোচনা’ শুরুর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করে বলেন, “আলোচনা আর আনুষ্ঠানিকতার বাহার চলছে, কিন্তু কার্যত কোনো অগ্রগতি নেই। এভাবে ‘সংস্কারের কলা’ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।”

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত ‘বাংলাদেশের কৃষি বিপ্লবে জিয়াউর à