রাজনৈতিক অস্থিরতায় বাজেট বাস্তবায়ন অনিশ্চিত—ড. মঈন খান
বিশেষ প্রতিনিধি
৩ জুন ২০২৫

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়ন রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী ড. আব্দুল মঈন খান। তার ভাষায়, এ বাজেট “অর্থহীন ও বাস্তবতাবিবর্জিত।”

সোমবার (২ জুন) প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঈন খান বলেন, “এই বাজেট রাজনৈতিক বৈধতা ও স্থিতিশীলতার অভাবে সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এটি এককথায় একটি অর্থহীন বাজেট।”

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার বাজেটের আà¦