নারীদের জন্য ১০০ আসনে একমত বিএনপি, তবে সরাসরি নির্বাচনে এখনই নয়
বিশেষ প্রতিনিধি
৩ জুন ২০২৫

সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার প্রস্তাবে একমত পোষণ করেছে বিএনপি। তবে এই আসনগুলোতে নির্বাচন কীভাবে হবে—তা নিয়ে এখনো রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

সালাহউদ্দিন আহমেদ জানান, “আমরা অতীতে à¦