জয়ের লন্ডন সফর: ইউনূসের সফরকে ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভের প্রস্তুতি

বিশেষ প্রতিনিধি
০৪ জুন ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে লন্ডনে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এ সময় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ও লন্ডনে আসছেন বলে জানা গেছে। ড. ইউনূসের ১০ জুন লন্ডন আগমনের আগেই সেখানে পৌঁছাবেন জয়। পরে তিনি ভারত সফরে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে তাà