কালো টাকা সাদা করার নীতিতে নৈতিকতা লঙ্ঘন: বিএনপি নেতা আমীর খসরু

বিশেষ প্রতিনিধি
০৪ জুন ২০২৫

বিএনপির শীর্ষ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রদানকে ‘নৈতিকতা ও সুশাসনের পরিপন্থী’ বলে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন। তিনি এই সিদ্ধান্তকে কর প্রদানকারী সৎ নাগরিকদের সাথে ‘প্রাতিষ্ঠানিক প্রতারণা’ বলে আখ্যায়িত করেন।

গুলশানের বিএনপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন,