লন্ডনে ইউনূস-তারেক বৈঠক: রাজনৈতিক সমঝোতার নতুন দিগন্ত?

বিশেষ প্রতিনিধি
১০ জুন ২০২৫

লন্ডনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে মুখোমুখি হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, এই বহুল আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুন, শুক্রবার সকালে, স্থানীয় সময় অনুযায়ী।

জাতীয় নির্বাচন ও রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে এই বৈঠকটি শুধুই সৌজন্য সাক্ষাৎ নয়, বরং দেশের রাজনীতিতে সম্ভাব্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবেই দেখা হচ্ছে বলে মনে করছে বিএনপি।

বি