লন্ডন বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে নতুন মুখ, পরিচিত হলেন হুমায়ূন কবীর

বিশেষ প্রতিনিধি
১৪ জুন ২০২৫

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বহুল আলোচিত লন্ডন বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পাশে থাকা এক নতুন মুখ নজর কেড়েছে উপস্থিত সাংবাদিক ও দর্শকদের। কে এই ব্যক্তি—সে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে।

জানা গেছে, ওই ব্যক্তি হলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর। তিনি দলের চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সক্রিয় সদস্য এবং যুà¦