বিশেষ প্রতিনিধি
১৪ জুন ২০২৫
দিনাজপুরের খানসামায় এক সময়ের গরু-ছাগল চারণ, এখন কোটিপতি ব্যবসায়ী ও প্রভাবশালী নেতা। নাম খাদেমুল ইসলাম। যাঁর রাজনৈতিক উত্থান ও বিত্তবৈভবের গল্প যেন ফাঁকফোকরে গড়ে ওঠা এক ভয়ংকর ছায়া-প্রশাসনের প্রতিচ্ছবি।

বহুল আলোচিত সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাজের ছেলে থেকে তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) হয়েই খাদেমুলের ভাগ্য বদলায়। এরপর শুরু হয় রাজনৈতিক পরিচয়ে দখল, চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, ভয়ভীতি ও প্রশাসনিক অপব্যবহারেà¦