গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু আর নেই
বিশেষ প্রতিনিধি
১৫ জুন ২০২৫

গণফোরামের সভাপতি, মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোস্তফা মোহসীন মন্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেল সাড়ে চারটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

মোস্তফা মোহসীন ছিলেন মুক্তিযুদ্ধে ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান। তিনি চার কন্যা, এক পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, আজ বাদ এশা রাজধানীর কাটাবন ঢালের বাইতুল মামুর জামে মসজিদে তাঁর