বিশেষ প্রতিনিধি
১৬ জুন ২০২৫
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের ‘মাছের খামার’ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। আয়কর নথিতে বাংলাদেশে বার্ষিক ৯ লাখ টাকা মাছ চাষ থেকে আয়ের কথা উল্লেখ থাকলেও কোথাও তার এমন খামারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে টিউলিপ তাঁর আয়কর রিটার্নে মাছ চাষ খাত থেকে আয় দেখান। তবে এসব নথিতে খামারের অবস্থান, প্রকৃতি কিংবা কোনো ব্যাখ্যা নেই। একজন কর কর্মকর্তà