হাসিনাকে খুঁজে পায়নি পুলিশ, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের
বিশেষ প্রতিনিধি
১৬ জুন ২০২৫

জুলাই-আগস্ট ২০২৩ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাদের ঠিকানায় খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। ফলে তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৬ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।