বিশেষ প্রতিনিধি
১৬ জুন ২০২৫
গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দ্রুত নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, “গত ২০ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। নতুন প্রজন্মও ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই জনগণ একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের প্রত্যাশা করছে।”
তিনি বলেন, “বিএনপি সবসময় গণতান্ত্রিক পথে এগিà