আলালের হুঁশিয়ারি: ‘ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করা হবে

বিশেষ প্রতিনিধি
২০ জুন ২০২৫

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে জনগণের মাঝে হতাশা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব সংগঠন ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, “১০ মাস কেটে গেলেও জনগণের দুঃখ-কষ্ট কমেনি। চাল-ডাল-পেঁয়াজের দাম আগুন, বিদ্যুৎ ও গ্যাস সংকট বেড়েছে, স্বাস্থ্য খাতে কোনো কার্যকর উদ্যোগ নেই—মানুষ আজ চরমভাবে হতাশ।”