২০০৯ সালে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব ছিল অবৈধ: দুদক তদন্তে চাঞ্চল্যকর তথ্য

বিশেষ প্রতিনিধি
২৬ জুন ২০২৫

২০০৮ সালের নির্বাচনে মিথ্যা হলফনামা ও সম্পদ গোপনের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংসদ সদস্য পদ এবং ২০০৯ সালে তার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ অবৈধ ছিল বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা স্থাবর ও অস্থাবর মিলিয়ে প্রায় ২ কোটি ১৬ লাখ টাকার সম্পদ গোপন করেন এবং মিথ্যা তথ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন, যা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর সুস্পষ্ট লঙ্ঘন।