বিশেষ প্রতিনিধি
২৭ জুন ২০২৫
কোনো সুবিধাভোগী চক্র যদি ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের জন্য বিএনপির নাম ব্যবহার করে কোনো কর্মসূচি পালন করে, তার দায়ভার দল নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া যেকোনো আন্দোলন বা কর্মসূচির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সম্