চীন সফর শেষে ফখরুলের বার্তা: বিএনপি-সিপিসির সমঝোতায় সম্পর্ক নতুন মাত্রা পাবে
বিশেষ প্রতিনিধি
২৭ জুন ২০২৫

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সঙ্গে বিএনপির নতুন সমঝোতা বাংলাদেশ ও চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ জুন) দেশে ফেরার পথে চীনের শিয়ান বিমানবন্দরে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।