পিআর পদ্ধতির দাবিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বললেন সালাহউদ্দিন

বিশেষ প্রতিনিধি
২৮ জুন ২০২৫

যারা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনের দাবি তুলছেন, তাদের মূল উদ্দেশ্য নির্বাচনকে বিলম্বিত বা বানচাল করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতায় এই পদ্ধতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয়।

শনিবার রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদ