বিশেষ প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বে সরকারের একতরফা নীতি প্রণয়নের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, এই ধরনের পদক্ষেপ নির্দিষ্ট কিছু বড় গোষ্ঠীকে একচেটিয়া ব্যবসার সুযোগ করে দেবে এবং এর ফলে দেশের সাধারণ জনগণ ও ছোট উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন।

বৃহস্পতিবার (০৩ জুলাই, ২০২৫) দুপুরে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরু