বিশেষ প্রতিনিধি
০৬ জুলাই ২০২৫
রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া নিয়ে একটি ‘কুচক্রীমহল’ বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে প্রচার করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অভিযোগ খণ্ডন করতে গিয়ে তিনি সংস্কার সংক্রান্ত বিভিন্ন কমিশনে বিএনপির দেওয়া ছাড় ও আপত্তির একটি বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। তার মতে, ঐকমত্যের স্বার্থে বিএনপি অনেক দূর এগোলেও নির্বাচিত সরকার ও সংসদকে দুর্বল করার যেকোনো প্রস্তাবের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর।
