নির্বাচনে দেরি হলে দেশ পিছিয়ে যাবে, নেতাকর্মীদের প্রস্তুত হতে বললেন ফখরুল

বিশেষ প্রতিনিধি
০৭ জুলাই ২০২৫

নির্বাচন যত বিলম্বিত হবে, দেশ ততই পিছিয়ে পড়বে এবং বিচার ব্যবস্থা থেকে শুরু করে অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংকট উত্তরণে জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নেই উল্লেখ করে তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তারা আশাবাদী।

সোমবার সিল